দেশে কর্মসংস্থান বাড়ছে, নাকি বাড়ছে চাকরি হারানো মানুষের সংখ্যা। এর নির্ভরযোগ্য উত্তর মিলছে না হালনাগাদ পরিসংখ্যানে।
শ্রমবাজারের প্রকৃত অবস্থা জানতে নিয়মিত যে শ্রমশক্তি জরিপ প্রয়োজন, সেটিই এখন অনিশ্চয়তায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশিত শ্রমশক্তি জরিপ হয়েছে ২০২৪ সালে। এরপর নতুন তথ্য সংগ্রহ ও প্রকাশে অগ্রগতি না হওয়ায় বেকারত্বের বর্তমান চিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।